নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অসহায় নারী ও স্থানীয় খেলোয়াড়দের সহায়তায় নানা ধরনের সামগ্রী বিতরণ করা হয়েছে। উদ্যোগটি গ্রহণ করে সৈয়দপুর উপজেলা পরিষদ।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা প্রকৌশলী এস.এম. আলী রেজা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদসহ অন্যান্য কর্মকর্তারা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে মোট ২০ সেট মিনিবার ও ফুটবল, ১২৬টি সেলাই মেশিন এবং ২টি মাটি গুঁড়া করার মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা জানান, উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে অসহায় নারীরা স্বাবলম্বী হতে পারবেন এবং খেলোয়াড়দের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে।
এই বাংলা/এমএস
টপিক

