স্টাফ রিপোর্টার :
“নতুন দিনের প্রত্যাশায়, নাচবে বিশ্ব ভালবাসায়” এই স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, রাজশাহী জেলা শাখার আয়োজনে বিশ্ব নৃত্য দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধা ৭টায় শহীদ সুখরন্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে বিশ্ব নৃত্য দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পত্নী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি সানজিদা আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শহীদুল ইসলাম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সচিব ল্যাডলী মোহন মৈত্র, নৃত্যশিল্পী সংস্থার ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক, শিক্ষকসহ সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য দেশের ৮টি বিভাগে গত ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৯ এপ্রিল ২০২৬ খ্রী. পর্যন্ত প্রতিটি বিভাগে এই উতসব অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই নৃত্য উতসব অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস
টপিক

