নিজস্ব প্রতিবেদক :
আজ ৫ জুন ২০২৬ বৃহস্পতিবার, রাত ৮টা ৩৮ মিনিটে বন্দরবাজারস্থ সিটি সুপার মার্কেটের গেইট বন্ধ এবং কুদরত উল্লাহ মার্কেটের গেইট বন্ধ তা হলে এই দুইটি মার্কেটের পিছনে বিশাল জায়গা নিয়ে হকার পুনর্বাসন বাজার/মার্কেটে আসা ক্রেতা কিভাবে বাহির হবে বা এই বাজারে ডুকবে ?
প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত এই সময় প্রত্যেকের পরিবারের জন্য নিত্য পণ্যের কেনাকাটা প্রয়োজন। আর এই সময় যদি মার্কেটের গেট বন্ধ করা হয় তাহলে গরিব হকাররা কেন উৎপাত দখল করবে না!
এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য অনুসন্ধান করার জন্য আমি দেশপ্রেমিক প্রিয় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি।
লালদিঘীরপাড় কাছা বাজারে যাতায়াতের রাস্তায় (কুদরত উল্লাহ মার্কেট) এভাবেই রাস্তায় মোটরসাইকেল ভ্যানগাড়ী রেখে যানযট তৈরি করা হচ্ছে।
মার্কেট কর্তৃপক্ষের উদ্দেশ্য বাজার এবং রাস্তা বন্ধ করে দেওয়া। বিগত ২০০৩/৪ সালের দিকে এই রকম একই কাজ করে পিছনের মার্কেটে আসার রাস্তা বন্ধ করে দেয়।
এই বাংলা/এমএস
টপিক

