চট্টগ্রাম প্রতিনিধি :
আজ ১৯ নভেম্বর দুপুর ০১.০০টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে সিএমপির অক্টোবর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিশেষ করে মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়। হত্যা মামলা সহ অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলের হার বাড়ানোর ওপর তিনি জোর দেন।
এছাড়াও ট্রাফিক বিভাগের প্রতি ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল করার নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আসফিকুজ্জামান আকতার, বিপিএম এর ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাংসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক

