
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও জাতীয় দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি নিয়াজ মোঃ খান বিটু, সহসভাপতি আরিফুল হক, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আহাদ, সদস্য আবু আব্দুল্লাহ ও সাইফুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল মৃত্যুতে জেলার সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় অভিভাবককে হারালো।
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য দোয়া করেন।
এই বাংলা/এমএস
টপিক
