ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

0
107
স্বতন্ত্র পদপ্রার্থীকে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন  / ছবি - এই বাংলা

ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্বতন্ত্র সংসদ প্রার্থী এম এম হুসাইন এবং তার সহযোগী নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা। অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে কোটপাড় এলাকায় অবস্থিত অনিল দাসের মিষ্টি দোকানে মিষ্টি কেনার উদ্দেশ্যে যাওয়ার সময় এই হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে।

হামলার ঘটনায় ক্ষুব্ধ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার বিষয়টি উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুরের চারটি আসনের সাধারণ ভোটারদের মধ্যে নিন্দার ঢেউ উঠেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগ অনুযায়ী, হামলার সময় ভাঙ্গা উপজেলার জেলা বিএনপির দপ্তর সম্পাদক উদ্দিন স্বরন আহাম্মেদ স্বতন্ত্র প্রার্থী এম এম হুসাইনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেন।

স্বতন্ত্র প্রার্থী এম এম হুসাইন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং নির্বাচনী কার্যক্রমে শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, হামলার ঘটনার বিস্তারিত বিবরণ আগামী রোববার বাদ আছরের পর ভাঙ্গায় সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হবে।

স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন, ভোটের আগে এমন সহিংসতা নির্বাচনপ্রক্রিয়ার স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশকে প্রভাবিত করতে পারে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here