কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের সদ পাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাছনিম জাহান পান্না। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ আশফাক তানভীর, সহসভাপতি শাহজান চৌধুরী, কমিটির সদস্য সৈয়দ জয়নাল হুসেন শাহিনসহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রুহেনা আক্তার, মিনারা বেগম, তামান্না বেগম, রঘুনাথ পাল, সাহেদা আক্তার ও রুকিয়া বেগম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, ময়জুল ইসলামসহ অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

