কাঁঠালিয়ায় দ্য-হাঙ্গার প্রজেক্টের যুব যোগাযোগকারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

0
156
তরুন প্রচার ও যোগাযোগকারি দল কাঁঠালিয়ায় পরিচিতি সভা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়ায় দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর তরুণ প্রচার ও যোগাযোগকারী (ওয়াইওসি) গ্রুপের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরস্থ মরহুম ফারুক সিকদার স্মৃতি সংসদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাদিউজ্জামান সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির পিস অ্যাম্বেসেডর নেটওয়ার্ক, বরিশাল অঞ্চলের কো-অর্ডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন পিস অ্যাম্বেসেডর শাখাওয়াত হোসেন, পিএফজি সদস্য মো. হাসিব ভুট্রো ও ইয়ুথ লিডার সাকিবুজ্জামান সবুর।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সংবাদদাতা মো. আমিনুল ইসলাম, ইয়ুথ লিডার ইমরান হোসেন, ফারজানা আক্তার, সাজিদ মাহমুদ, ফজলে রাব্বানী আবির, মারিয়া আক্তার, আফসানা এ্যানি, নাদিয়া জামান, সাদিয়া দোলন,
জান্নাতি আক্তার, ইশরাক মীরবহর, খাইরুল ইসলাম, তানভীর হাসান, সাব্বির হোসেন, রবিউল ইসলাম মারজান ও নাজমুল হোসেন প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন, শান্তি, নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনে তরুণদের সক্রিয় ভূমিকা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here