সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ইসলামিক ফাউন্ডেশন সদরপুর উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর ফিল্ড সুপারভাইজার মোঃ রেজাউল করীম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার নির্বাহী অফিসার শরীফ শাওন। তিনি বলেন, সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ইমামদের সম্পৃক্ত থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাস্টার ট্রেইনার মাওলানা রুহুম আমীন ও চরভদ্রাসন ইফাবা সুপারভাইজার কামাল হোসেন। বক্তারা ইমামদের সমাজ উন্নয়ন ও নৈতিকতা প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আরো উপস্থিত ছিলেন বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল লতিফ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহণ করেন। এ সময় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশেষ দুআ পরিচালনা করন মডেল মসজিদের ইমাম মুফতী রেজাউল করীম।
অনুষ্ঠানে উপস্থিত ইমামদের পক্ষ হতে অভিব্যক্তি ব্যক্ত করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। তিনি বলেন এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-উলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

