খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার রামগড় থানার বিশেষ অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত ও দণ্ডপ্রাপ্ত আসামি খায়েজ আহমেদ মেম্বার’কে গ্রেপ্তার করেন রামগড় থানা পুলিশ।
পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযানে নেতৃত্ব দেন, এসআই (নিঃ) মো. আনছার উদ্দিন। এসময় এএসআই (নিঃ) আব্দুল কাদেরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ।
বৃহস্পতিবার (৭ মে) বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে রামগড় সদর ইউনিয়নের বলিপাড়া এলাকা থেকে খায়েজ আহমেদ মেম্বারকে আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত খায়েজ আহমেদ আদালতের সিআর মামলা নং-১৪৭/২২ এবং এসটি মামলা নং-৬৬/২২ এর আসামি। দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় মেসার্স আনোয়ার পোল্ট্রি ফার্ম মালিক আবুল হোসনের দায়েরকৃত মামলায় আদালত তাকে ৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লেখিত ১৪,৬১,৫১৬ (চৌদ্দ লক্ষ একষট্টি হাজার পাঁচশত ষোল) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে থানা হাজতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান। আগামীতে এ ধরনের অপরাধে জড়িতদের পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

