বামনা প্রতিনিধি :
বামনা থানা পুলিশের অভিযানে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের রামনা রোড সড়ক থেকে বাবা ছেলে সহ ৫ পাঁচজন কে(১২৫ ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে বামানা থানা পুলিশ।
গত কয়েকদিন ধরে এ অভিযান প্ররীচালনায় ডৌয়াতলা রামনা রোড থেকে একাদিক মাদক কারবারি কে আটক করা হয়,
আটকৃতরা হলেন ০৪ নং ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ডৌয়াতলা সাকিনস্ত জনৈক নুরুজ্জামান এর বসত বাড়ির সামনে ডৌয়াতলা থেকে রামনা গামী পাকা রাস্তার উপর থেকে ধৃত আসামী ১)মো: ছগির মৃধা (৫৭),পিতা-মৃত ওহাব মৃধা,সাং-বাদুরতলা,থানা-পাথরঘাটা,জেলা-বরগুনা, এর হেফাজত হতে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট ২)ফারদিন ফেরদৌস ওরফে শ্রেষ্ঠ (২১),পিতা-মো:ছগির মৃধা,সাং-উত্তর ডৌয়াতলা,থানা-বামনা, জেলা-বরগুনা এর হেফাজত হতে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট ৩)মো:তামিম শেখ (২১),পিতা: মো: শাহীন শেখ,সাং-উত্তর ডৌয়াতলা, থানা-বামনা,জেলা-বরগুনা এর হেফাজত হতে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট ৪)মো:জাহিদ হাসান (১৯),পিতা: মো:জালাল,সাং-গোলাঘাটা,থানা-বামনা,জেলা-বরগুনা,এর হেফাজত হতে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, সর্বমোট-১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকবিক্রির ৪,১০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আজ ০৭/০৫/২৬ ইং তারিখে সময় ১৩.৩০ ঘটিকায় ডৌয়াতলা সাকিনস্ত ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে ধৃত আসামী মো:মনির(২৪),পিতা:মৃত সাকু খা, সাং- উত্তর হালতা,থানা-মঠবাড়িয়া,জেলা-পিরোজপুর এর হেফাজত হতে ০১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয় ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে এসআই মো. শহিদুল ইসলাম, এসআই মো. শাহরিয়ার নাঈম রোমান, এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরা সবাই এলাকার চিহ্নিত মাদক কারবারি।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এই বাংলা/এমএস
টপিক

