শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) গভীর রাতে পৌরসভার শান্তিবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে একটি দল শান্তিবাগ এলাকার মিস্টার মিয়ার বাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি কালভার্ট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক অবস্থায় থাকা রাজন (৩০) নামের এক যুবককে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এমন অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here