শ্রীপুরে স্থানীয় বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা মজনুল হক গ্রেফতার

0
154
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুল হক (ওরফে পাতলা মজনু) / ছবি - সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুল হক (ওরফে পাতলা মজনু) কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় একটি বিরোধে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ বা মামলার বিষয়টি সম্পর্কে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে গ্রেফতারকে কেন্দ্র করে এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনা এবং রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।

শ্রীপুর থানা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “মজনুল হক বর্তমানে আইনি হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দ্রুত গ্রেফতারের প্রকৃত কারণ জানানো এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। সচেতন মহলও পুরো ঘটনার সঠিক তদন্ত ও তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছেন।

চলমান পরিস্থিতিতে এলাকার পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here