নীলফামারী-১ আসনে এনসিপির মনোনয়নপত্র কিনলেন সাইদুজ্জামান বাবু

0
197
সাইদুজ্জামান বাবু / ছবি - সংগৃহীত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য, জাতীয় যুব শক্তি–এনসিপির নেতা সাইদুজ্জামান বাবু। তিনি ডিমলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখালি এলাকার বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রংপুর কারমাইকেল কলেজ থেকে ২০১৬ সালে স্নাতক শেষ করা সাইদুজ্জামান বাবু রাজনৈতিকভাবে দীর্ঘদিন সক্রিয়। তিনি ২০২১–২০২৩ সালে যুব অধিকার পরিষদের নীলফামারী জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নিজের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের একজন সংগঠক ছিলাম। তখন থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরশাসনের সকল নিপীড়ন, গুম-খুন ও দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। যখন অনেকেই ভয় পেয়ে রাজনীতি ছাড়ছিলেন, তখন আমি দায়িত্ব নিয়ে আন্দোলন চালিয়ে গেছি। তাই বিশ্বাস করি জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করবেন।”

১৩ নভেম্বর ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বাবু বলেন, “আমাকে নীলফামারী-১ আসনে মনোনয়ন দিলে ডোমার–ডিমলা অঞ্চলের মানুষের পাশে সবসময় থাকব। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা–স্বাস্থ্য–কৃষি খাতের অগ্রগতি এবং শিল্প কারখানা স্থাপনে কাজ করব।”

তিনি আরও বলেন, “তিস্তা পারের মানুষের বন্যা ও ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেব। যদি ডোমার–ডিমলার জনগণ আমাকে বিজয়ী করেন, আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হব—ইনশাআল্লাহ।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here