ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি-১ (কাঁঠালিয়া–রাজাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণে অংশ নেন।
কাঁঠালিয়ার বটতলা, কৈখালী বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগাম নির্বাচনে ধানের শীষে ভোট চান।
এ সময় তার সঙ্গে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ কিছুটা বেড়েছে এবং তৃণমূলে বিএনপির মাঠপর্যায়ের সক্রিয় কর্মকাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

