স্টাফ রিপোর্টার :
রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে মধু মিয়া (৫৫) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ, পরে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মধু মিয়ার বাড়ি শেরপুর জেলার সদর থানার ছনকান্দা মিয়া বাড়ীতে। তিনি ভাটারা থানার ছোলমাইদ পূর্বপাড়া কাজিবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন জানান, ৯৯৯–এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তৃতীয় তলার একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মধু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মধুর স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন। রাতে খেয়ে বাসায় ফিরে দরজা ধাক্কাধাক্কি করলেও তিনি দরজা খুলেননি। স্ত্রী ভেবেছিলেন তিনি ঘুমিয়ে আছেন। সকালে দরজার ফাঁক দিয়ে দেখে তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
তবে মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
ঘটনাটি এলাকায় শোক ও রহস্যের সৃষ্টি করেছে।
এই বাংলা/এমএস
টপিক

