নীলফামারী-সৈয়দপুর সড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

0
157
সড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারী-সৈয়দপুর সড়কে দুর্ঘটনা রোধে দুই লেনের এই সড়কটি চার লেনে উন্নতীকরণসহ ১১ দফা দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে “আর নয় সড়কে মৃত্যু, শান্তি ও নিরাপদ হোক পথচলা” স্লোগান নিয়ে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। এসময় বক্তব্য রাখেন ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল হক, ইয়েস গ্রুপের আহ্বায়ক তাহমিনুল হক ববি, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, গ্রীন ভয়েস জেলা শাখার সভাপতি সাকিল ইসলাম, নীলফামারী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রিয়তা সাহা, ইয়েস গ্রুপের এসিজি সমন্বয়ক মো. আব্দুল মোমিন, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু ও নাসিমা বেগম।

এছাড়া সনাক, ইয়েস, এসিজি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। এসময় ইয়েস দলনেতা ফারজানা আক্তার আরিফা দুর্ঘটনা প্রতিরোধে ১১ দফা দাবি উপস্থাপন করেন।

বক্তারা বলেন, সৈয়দপুর বাস টার্মিনাল থেকে ওয়াপদা মোড় হয়ে নীলফামারী পর্যন্ত সড়কটি এখন প্রাণঘাতী হিসেবে বিবেচিত। প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে। উত্তরা ইপিজেড এলাকায় হাজারো শ্রমিকের চলাচলের কারণে এলাকাটি দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে।

তারা আরও বলেন—সড়কপথে সুশাসনের অভাব, দৃষ্টান্তমূলক শাস্তির অভাব ও কার্যকর মনিটরিং না থাকায় দুর্ঘটনা বাড়ছে। তাই দ্রুত এই সড়কটিকে চার লেনে উন্নীত করা, ঝুঁকিপূর্ণ স্থানগুলো ‘দুর্ঘটনাপ্রবণ এলাকা’ ঘোষণা করা, সাইনপোস্ট স্থাপন এবং জেলা-উপজেলা পর্যায়ে সড়ক ব্যবস্থাপনা মনিটরিং কমিটিকে সক্রিয় করার দাবি জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here