নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে নাগরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তারুজ্জামান বকুল। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “উপজেলার উন্নয়ন, আইন–শৃঙ্খলা বজায় রাখা ও জনসেবায় প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জেলা-উপজেলার সব উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রয়োজন।”
সাংবাদিকরাও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

