কুড়িগ্রামে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন স্থাপনের প্রতিবাদে গ্রীন ভয়েসের মানববন্ধন

0
140
গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন স্থাপনের প্রতিবাদে গ্রীন ভয়েসের মানববন্ধন / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার, সাইনবোর্ড ও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন সামগ্রী টানানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফরাজ সৌরভ, রোমিও রায়হানসহ অন্যরা।

বক্তারা বলেন, গাছের গায়ে পেরেক ঠুকলে গাছের কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়, রসক্ষরণ বন্ধ হয়ে যায় এবং গাছ ধীরে ধীরে মারা যায়। বিষয়টি শুধু পরিবেশ নয়, শহরের সৌন্দর্যের জন্যও বড় হুমকি।

“গাছেরও জীবন আছে, পেরেক ঠুকে আঘাত বন্ধ করুন” — এ স্লোগান সামনে রেখে বক্তারা রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টার, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান যেন গাছে কোনো বিজ্ঞাপন না ঝোলানো হয় এবং যেগুলো ঝোলানো আছে দ্রুত অপসারণ করা হয়।

কর্মসূচিতে গ্রীন ভয়েসের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here