শেরপুরে বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

0
148
ছবি : এই বাংলা প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি :


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে অবস্থিত বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে মাদ্রাসার কমন রুমে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুন পুরো কক্ষটিকে গ্রাস করে নেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকাবাসী পানি ও অন্যান্য উপায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই কমন রুমের ভেতরে থাকা শিক্ষাসামগ্রী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় চারদিকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, কমন রুমের সবকিছুই ভস্মীভূত হয়েছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here