
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে আবদুল মালেক ডিগ্রি কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি মোসা. ফারহানা জাহানকে সংবর্ধনা ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি রাজাপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের একাগ্রতা, সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পরিপূর্ণ, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আনন্দের সঞ্চার ঘটায়।
এই বাংলা/এমএস
টপিক
