শীলকূপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী, নগদ সহায়তা প্রদান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের মহির পুকুরপাড় এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

গত শুক্রবার ভোররাত প্রায় ৪টার দিকে হাজী আহমদ আলীর নতুন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ, শীলকূপ ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ রবিউল আলমসহ স্থানীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here