শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার :

“প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করেন—এর আরেকটি প্রমাণ কৃষক কার্ড”—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ উপজেলা উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী। তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই আরেকটি বাস্তব প্রমাণ মিলেছে।

তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজেই কৃষকদের কাছে পৌঁছে যাবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এছাড়াও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জানা গেছে, দেশের ১৪টি উপজেলায় একযোগে ২২ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের ৩ হাজার ১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষকের হাতে একটি করে গাছের চারা দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মোট ৩ হাজার ৫১৬ জন কৃষককে প্রাথমিকভাবে বাছাই করা হলেও প্রথম ধাপে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র এই তিন শ্রেণির ৩ হাজার ১৪৭ জন কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা প্রদান করা হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণসহ বিভিন্ন সরকারি সুবিধা সহজেই পেতে পারবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here