শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া, কয়েক মিনিটে আগুন নিয়ন্ত্রণে সক্ষমতা প্রদর্শন

0
120
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি যাচাই করতে ব্যাপক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সোয়া ১১টায় বিমানবন্দরের কার্গো ওয়ারহাউস সংলগ্ন এলাকায় এ মহড়া আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মহড়ায় অংশ নেয় বিমানবন্দরের ফায়ার শাখা, এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিমানবন্দরের মেডিক্যাল টিমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা।

মহড়ার উদ্দেশ্য ছিল—অগ্নিনির্বাপণে ব্যবহৃত জনবল, সরঞ্জাম, যানবাহন ও প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার দক্ষতা যাচাই করা।

কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর (পিএসসি, এএফডব্লিউসি), স্যাটো সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক (ফায়ার) আব্দুল্লাহ আল মমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মহড়ায় নির্ধারিত স্ক্রিপ্ট অনুযায়ী কার্গো ওয়ারহাউস সংলগ্ন স্থানে থাকা পরিত্যক্ত ময়লায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়। কন্ট্রোল টাওয়ার ঘটনা সংশ্লিষ্ট সব ইউনিটকে জানালে অল্প সময়ের মধ্যেই ফায়ার টিম ও সহযোগী বাহিনীগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, এ ধরনের মহড়া নিয়মিত আয়োজনের মাধ্যমে বিমানবন্দরের জরুরি প্রতিক্রিয়া সক্ষমতা আরও শক্তিশালী হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here