লাঠিখেলায় জমে উঠল চরভদ্রাসনের বৈশাখী আয়োজন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠের পাকুড়তলায় ঢাকের তালে তালে এবং লাঠির ঝংকারে তৈরি হয় এক অনন্য পরিবেশ। শত শত দর্শকের উপস্থিতিতে খেলোয়াড়দের নিপুণ কসরত, দ্রুত লাঠির ঘূর্ণন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পুরো মাঠ করতালিতে মুখর হয়ে ওঠে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। তিনি বলেন, “লাঠিখেলা আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। সময়ের পরিবর্তনে এই খেলা হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে নিয়মিত চর্চা ও এমন আয়োজনের বিকল্প নেই।”

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবারের বৈশাখী উৎসবে চরভদ্রাসনের মানুষের জন্য লাঠিখেলাই ছিল প্রধান আকর্ষণ। আয়োজকদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here