কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইন চেষ্টার পর টানা ১০ দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন পাঁচজন যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুইজন এবং ভন্দুরচর সীমান্তে আরও তিনজনসহ মোট পাঁচজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। খোলা আকাশের নিচে পলিথিনের অস্থায়ী ছাউনিতে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। খাদ্য, নিরাপত্তা ও আশ্রয়ের অভাবে তারা চরম দুর্ভোগে পড়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে সম্ভাব্য অনুপ্রবেশ ও পুশইনের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পাহারায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
এর আগে ১৪ জুন বিএসএফ দুইটি সীমান্ত দিয়ে মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হন। পরবর্তীতে চারজনকে সরিয়ে নেওয়া সম্ভব হলেও বর্তমানে পাঁচজন এখনো সীমান্ত এলাকায় অবস্থান করছেন।
এই বাংলা/এমএস
টপিক

