নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। একইসঙ্গে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শান্তি মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমতকে সম্মান জানিয়ে সভ্য, শালীন ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তারা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলা এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে,জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব শিয়াবুজ্জামান চৌধুরী শিহাব এবং জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক

