নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকায় একটি দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ৯টায় জোন সদরে ৫০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি পানির ট্যাংকি মোছাঃ ফুলমতি বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
জানা যায়, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানির সংকট দীর্ঘদিনের একটি সমস্যা। পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক পরিবার পানিবাহিত রোগসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। ইসলামপুর এলাকার বাসিন্দা ফুলমতি বেগম এ সমস্যার সমাধানে নানিয়ারচর জোনে একটি পানির ট্যাংকির জন্য আবেদন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন কর্তৃপক্ষ এই সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি উপস্থিত থেকে ট্যাংকিটি হস্তান্তর করেন।
সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

