রুবিওনার উপসর্গে বরিশালে ২৪ ঘণ্টায় হাসপাতালে ১১৫ শিশু, মৃত ৯

বরিশাল ব্যুরো :

 

বরিশাল বিভাগে হাম বা রুবিওনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে বিভাগের সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসাধীন রয়েছে ২১৫ শিশু। এ রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বছরের শুরু থেকে উপসর্গ দেখা দিলেও মার্চ মাসে তা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। এ পর্যন্ত ৩৮৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৬৬ জনের শরীরে রুবিওনা শনাক্ত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে বরগুনা জেলায়। মোট আক্রান্ত শিশুদের মধ্যে ৯৮ জনই বরগুনার এবং শনাক্ত ৬৬ জনের মধ্যে ২৬ জন এই জেলার।

হাসপাতালগুলোতে শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। অতিরিক্ত রোগীর চাপে এক শয্যায় একাধিক শিশু রাখা হচ্ছে, কোথাও আবার মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, সংক্রামক হওয়ায় উপসর্গ দেখা দিলে শিশুদের আইসোলেশনে রাখা এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here