রামগড়ে মাদক সেবনের অভিযোগে ৯ জন আটক, পুলিশের অভিযান অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড় উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সিনেমা হল এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদ এবং গর্জনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় গভীর রাতে মাদক সেবনের আসর বসানোর অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় রামগড় থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে সিনেমা হল এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদ থেকে ৬ জন এবং গর্জনতলী এলাকা থেকে আরও ৩ জনকে আটক করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আটকদের মধ্যে রয়েছেন নুর মোহাম্মদ (৩২), চন্দন দেবনাথ (৩২), কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), আকাশ দেবনাথ (২৭), মুন্না চন্দ্র নাথ (২৮), ছোটন বিশ্বাস (৩৫), মো. আলা উদ্দিন (২৯), মো. আবুল কাশেম (২৪) এবং মিঠুন নন্দি (২৫)।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে রামগড় থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here