খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

খাগড়াছড়ি প্রতিনিধি :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে খাগড়াছড়ির বড়তলা বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ নূরুল আলালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সনাক খাগড়াছড়ির সহ-সভাপতি শরৎ কান্তি চাকমা, সনাক সদস্য মর্তুজা পলাশ, সিনিয়র সাংবাদিক জহুরুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, পাহাড়ের পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here