রাজাপুরে যুবদল নেতার অর্থায়নে ৩১ জন পরিক্ষার্থীর ফরম ফিলাপ সম্পন্ন

0
140
ব্যক্তিগত অর্থায়নে ৩১ জন এসএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপের ব্যবস্থা করেছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ব্যক্তিগত অর্থায়নে ৩১ জন এসএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপের ব্যবস্থা করেছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজাপুর উপজেলার পিংরী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৩১ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ বাবদ প্রয়োজনীয় নগদ অর্থ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডলের হাতে তুলে দেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা গেছে, জহিরুল হক সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ইউনিফর্ম বিতরণসহ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা করে আসছেন।

শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, এলাকার অধিকাংশ মানুষই নিম্ন আয়ের হওয়ায় একসঙ্গে ফরম ফিলাপের টাকা জোগাড় করা অনেকের জন্য কষ্টকর হয়ে পড়ে। তারা জানান, সোহেল বিভিন্ন সময় তাদের সন্তানদের শিক্ষা উপকরণ ও পরীক্ষার ফি পরিশোধে সহায়তা করে আসছেন। এবার এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের সম্পূর্ণ অর্থ দেওয়ায় তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসিত হচ্ছেন জহিরুল হক সোহেল।

এই বাংলা/এমএস

টপিক 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here