ঝালকাঠির দু’টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের মতবিনিময়

0
152
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুইটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে জেলা ও উপজেলার নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুইটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে জেলা ও উপজেলার নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা এলেন ভুট্টো।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি বিলকিস জাহান শিরিন ঝালকাঠির দুইটি আসনের বিএনপি প্রার্থীদের সঙ্গে হাত উঁচিয়ে সমর্থন জানান এবং দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তব্যে বিলকিস জাহান শিরিন বলেন, “বেগম খালেদা জিয়া মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিএনপির প্রার্থীদের প্রাথমিক বিজয় নিশ্চিত করেছেন। যারা মনোনয়ন পেয়েছেন, তাদের উচিত ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা।”

তিনি আরও বলেন, “দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হলে সব ধরনের বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ না হলে এর ফলাফল নেতিবাচক হবে এবং প্রতিপক্ষ সুযোগ পেয়ে যাবে। অতীতে যারা দলের জন্য নির্যাতনের শিকার হয়েছেন, রক্ত ঝরিয়েছেন—তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here