মিরসরাইয়ে জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে যুব সমাবেশ অনুষ্ঠিত

0
162
মিরসরাইয়ে জামায়াতের উদ্যোগে যুব সসাবেশ অনুষ্ঠিত / ছবি : এই বাংলা প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার মিঠাছড়া সাসা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের জোরারগঞ্জ থানা সভাপতি নুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব ও ক্রীড়া বিভাগের মিরসরাই থানা সভাপতি লোকমান হাকিম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই আসনের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ নুর নবী, মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুল করিম, মিরসরাই থানা জামায়াতে আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, চট্টগ্রাম অঞ্চলের যুবনেতা ইকবাল হোসেন, মিরসরাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসেন, সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা এলাকার তরুণ ভোটারদের সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং প্রার্থী সাইফুর রহমানের পক্ষে গণসমর্থন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here