নাটোর প্রতিনিধি :
নাটোরে গণহত্যার বিচার ও নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য রাখেন— জেলা জামায়াতের নায়েবে আমির ও নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ
সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরকারের উচিত দ্রুত পাঁচ দফা দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক অধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় এসব দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

