
চট্টগ্রাম মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিআইপি ফখরুল ইসলাম খান ৩০০ জন উপকারভোগীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বারইয়ারহাট খান সিটি সেন্টারে খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, বাসস্থান মেরামত ও বিবাহসহ বিভিন্ন খাতে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলার ১৬টি ইউনিয়নের মোট ৩০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়, যা এলাকার অসহায় মানুষের জীবনে তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা জিয়া উদ্দীন বাবলু, জিয়াউর রহমান, ম্যানেজার দ্বীন মোহাম্মদ, আমজাদ হোসেন নোমান, মোহাম্মদ আলী, ওয়াইদুল ইসলাম শামীমসহ ট্রাস্টের অন্যান্য সদস্যরা।
সহায়তা বিতরণ শেষে ফখরুল ইসলাম খান সিআইপির দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
খান কল্যাণ ট্রাস্টের ম্যানেজার দ্বীন মোহাম্মদ বলেন, “মানবতার ফেরিওয়ালা ও মিরসরাইবাসীর গর্ব ফখরুল ইসলাম সিআইপি সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে ৩০০ জনকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক
