মানিকছড়ি থলিপাড়া ক্ষেমাসারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সংঘদান ও এসএসসি শিক্ষার্থীদের বিদায়

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় বাটনাতলী ইউনিয়নে প্রত্যন্ত দূর্গম গ্রামের থলিপাড়া ক্ষেমাসারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। মানিকছড়ি সদর থেকে প্রায় ১৩ কিঃমিঃ দুরত্বে বিদ্যালয়টি। আশেপাশে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিকে পঞ্চম শ্রেনী সমাপ্ত পর অনেক শিশু শিক্ষা থেকে ঝড়ে পড়ে।

শিশুদের শিক্ষা ভবিষ্যৎ চিন্তা করে এলাকায় শিক্ষানুরাগী ও খাগড়াছড়ি সদরে য়ংড বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাথেরো অর্থায়নে ২০২০ সালের প্রতিষ্ঠিত করেন। তার স্বল্প অর্থায়নে শিক্ষকদের বেতন প্রদান করা হয়। এখনও বিদ্যালয়ে আসবাবপত্র সংকট ও বিদ্যুৎ বিহীন পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীরা।

শতকাল সকালের থলিপাড়া ক্ষেমাসারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর ও অভিভাবক আয়োজনে সংঘদান ও দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং ৬ষ্ঠ শ্রের্ণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এই বিদ্যালয়ে সর্বপ্রথম ৭ (সাত) জন মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বিদ্যালয়ে ৬ষ্ঠ-১০ম শ্রেনী পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ে শতাধিক শিক্ষার্থীর অধ্যয়নরত আছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক ডানুচিং মারমা সঞ্চালনায় প্রধান শিক্ষক মংহ্লাচিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত ক্ষেমাসারা মহাথেরো অধ্যক্ষ য়ংড বৌদ্ধ বিহার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, বাটনাতলী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হাকিম উদ্দিন শেখ, মারমা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক আম্যে মগ, মানিকছড়ি উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ সহ- সভাপতি অংগ্য মারমা, সাবেক বাটনাতলী ইউপি সদস্য সুইথোয়াই মারমা, লক্ষীছড়ি উপজেলা দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক চাইহ্লা অং মারমা প্রমূখ।

সকালের দিকে এসএসসি শিক্ষার্থীদের মঙ্গলার্থে সংঘদান আয়োজন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকরা ভিক্ষু সংঘকে পিণ্ডদান, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান ও কল্পতরু দানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here