পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে উন্নত মানের বিশুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করলো ‘লায়লা ফ্রেশ ওয়াটার’। শুক্রবার (১০ এপ্রিল) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিশিষ্ট জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সরদার কামরুজ্জামান চাঁন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষায় বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। লায়লা ফ্রেশ ওয়াটার অত্র এলাকায় নিরাপদ ও মানসম্মত পানীয় জলের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। উদ্যোক্তাদের এই প্রচেষ্টা প্রশংসনীয়।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথির বক্তব্যে সরদার কামরুজ্জামান চাঁন প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন এবং গুণগত মান বজায় রেখে জনসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এই পানি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এই বাংলা/এমএস
টপিক

