স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত ইমরান হালদারের ১৮ মাস বয়সী শিশু সন্তান সাফওয়ানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় একশ মসজিদে এ মিলাদ ও দোয়া আয়োজন করা হয়।
দোয়ায় মরহুম সাফওয়ানের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়। স্থানীয় মুসল্লিরা শিশুটির আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জানা যায়, গত ৫ এপ্রিল ভাঙ্গার কাপড়িয়া সদরদী এলাকায় নিজ বাসার ষষ্ঠ তলা থেকে পড়ে গুরুতর আহত হয় সাফওয়ান। পরে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
সাফওয়ান ছিলেন পুকুরপাড় গ্রামের বাসিন্দা ইমরান হালদারের দ্বিতীয় সন্তান। তিনি দেশবাসীর কাছে তার সন্তানের রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
স্থানীয়রা জানান, পরিবারের এই শোকের সময়ে তারা পাশে আছেন এবং সাফওয়ানের আত্মার শান্তি কামনা করছেন।
এই বাংলা/এমএস
টপিক

