রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলা পুলিশ কর্তৃক মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জেলার অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, রাজবাড়ী, জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই অনুষ্ঠানে বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ ও তাদের স্বজনরা এবং রাজবাড়ী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তাদের অবদানের কথা স্মরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার, রাজবাড়ী, জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা বলেন, বীর পুলিশ মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বদা সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত বীর পুলিশ মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, রাজবাড়ী জেলা পুলিশের এই সংবর্ধনা তাদেরকে গর্বিত করেছে এবং তাদের অবদানকে স্মরণ করার জন্য তারা জেলা পুলিশকে ধন্যবাদ জানান।
এই বাংলা/এমএস
টপিক

