ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ঘেরাও কর্মসূচি

0
225
ভোলা–বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি / ছবি - এই বাংলা

ভোলা প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিনে শনিবার পাওয়ার প্লান্ট ও শাহবাজপুর গ্যাসক্ষেত্র ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনগণ। বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ ঘেরাওতে অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ভোলার মানুষের ন্যায্য উন্নয়ন দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তাদের ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। তাদের প্রধান পাঁচ দাবি হলো:
১. ভোলা–বরিশাল সেতু নির্মাণ।
২. ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপন।
৩. ভোলায় সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
৪. ভোলার উৎপাদিত গ্যাস স্থানীয়ভাবে ব্যবহারের সুযোগ নিশ্চিত করা।
৫. যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও জনকল্যাণে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া।

বক্তারা বলেন, ভোলার অবদান দেশের অর্থনীতি, বিশেষ করে জ্বালানি ও কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও উন্নয়নের সুফল ঠিকভাবে পৌঁছাচ্ছে না। দীর্ঘদিনের দাবিগুলো এখনো বাস্তবায়িত না হওয়ায় তারা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

ঘেরাও কর্মসূচি চলাকালে নিরাপত্তার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here