জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

0
154
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক শহিদুল ইসলাম / ছবি - সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি :


ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির আওতাধীন জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বিকেলে ৭০ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম স্থানীয় গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শহিদুলসহ ৫–৬ জন মাদক বহনের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছিল। এসময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে শহিদুল ঘটনাস্থলেই মারা যান, অপর সঙ্গীরা দ্রুত পালিয়ে বাংলাদেশে ফিরে আসে। পরে শহিদুলের মরদেহ বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নেয়।

গয়েশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, “৭০ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক আনতে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ গুলি চালায়। এতে শহিদুল ইসলাম নিহত হন। মরদেহটি বিএসএফ নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here