ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা বিএমডিএ প্রকৌশলী মো. লোকমান হাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিলুল্লাহ, আরডিও মো. সবুজ আলী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. মতিউর রহমান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. পিয়ার জাহান, মো. ইয়াসিন আলী শাহ, আলহাজ মো. মোজাম্মেল হক চুটু ও মো. আফাজ উদ্দিন পানু মিয়া।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ছাড়া বিজিবির জেকে পোল্লাডাঙ্গা কোম্পানির কমান্ডার মো. মাহবুব আলম, চাঁনশিকারি বিজিবি কোম্পানির কমান্ডার মো. ইদ্রিস আলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এই বাংলা/এমএস
টপিক

