বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি :

সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৩৭ নম্বর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বেতাগী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সাংবাদিক মো. সোহেল রানা, মো. দেলোয়ার খান, সোহাগ মুন্সিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ সময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here