বেতাগীতে পুকুর সংরক্ষণে ইউএনওর পরিদর্শন, পরিচ্ছন্নতা কার্যক্রমে অর্থ বরাদ্দ 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার সংলগ্ন একমাত্র পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংরক্ষণের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।

পরিদর্শনকালে তিনি পুকুরটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ইউএনও বলেন, “এই পুকুরটি এলাকার একটি গুরুত্বপূর্ণ জলাশয়। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংরক্ষণ করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদেরও। সবাই সচেতন হলে পুকুরটি দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুকুরটির পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য পরিচ্ছন্নতা কর্মীদের অনুকূলে ১৫ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে পুকুরটির যথাযথ পরিচর্যার প্রয়োজন ছিল। প্রশাসনের এই পদক্ষেপ এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে পুকুরটি দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here