পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও স্টিকার ক্যাম্পেইন

পিরোজপুর প্রতিনিধি :

মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে বিশেষ পদযাত্রা ও স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে জেলা প্রশাসক আবু সাঈদের নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পদযাত্রার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ মোড়, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কর্মসূচিতে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুর শহরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। এ সময় তিনি শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে ফেলে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেটসহ কোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রি করা আইনত নিষিদ্ধ। তরুণ সমাজকে মাদক ও তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে ব্যবসায়ীদের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

আয়োজকদের মতে, পদযাত্রা ও স্টিকার ক্যাম্পেইনের মাধ্যমে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here