বিয়ের দাবিতে জামালপুরে যুবকের বাড়িতে নারীর অনশন

বিশেষ প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়নের বজরদ্দিপাড়া (উদনাপাড়া) এলাকায় বিয়ের দাবিতে এক নারী অনশন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা জেলার বাসিন্দা আকলিমা নামে এক নারী বিয়ের দাবিতে মৃত আব্দুল মান্নানের ছেলে মোয়াজ্জেম হোসেন (রনি)-এর বাড়িতে অবস্থান নেন। তার অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে তাকে সেখানে ডেকে আনা হলেও বাড়িতে এসে তিনি জানতে পারেন, রনি আগে থেকেই বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে।

আকলিমা দাবি করেন, তিনি একজন তালাকপ্রাপ্ত নারী এবং এক সন্তানের জননী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে আনার পর অভিযুক্ত রনি বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকেই তিনি রনির বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন (রনি)-এর বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের ভিত্তিতে পরবর্তী আইনগত বা প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here