অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্ব, জিএমপি সদর থানার ওসিসহ পুলিশ সদস্যদের সম্মাননা

গাজীপুর প্রতিনিধি :

সাহসিকতা, পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং তার নেতৃত্বাধীন বিশেষ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে জিএমপি পুলিশ কমিশনার মো. ইসমাইল হাওলাদার সদর থানা পুলিশের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ওসি মো. আমিনুল ইসলাম ও তার টিমের সদস্যদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১৪ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তাদের সঙ্গে একাধিক পুলিশ কর্মকর্তা অংশ নেন।

অভিযানকালে পুলিশ দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন টিভিএস অ্যাপাচি ৪ভি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অবৈধ অস্ত্র উদ্ধারে সফল অভিযান পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সদর থানা পুলিশের প্রশংসা করেন জিএমপি পুলিশ কমিশনার। তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পুলিশ কর্মকর্তারা জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জিএমপির বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা সদর থানা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here