বিগত ১৭ বছরে যতবার জিয়াউর রহমানের নাম নিয়েছি, ততবার আল্লাহর নাম নিলে জান্নাতে চলে যেতাম: টিপু

0
171
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপু / ছবি : এই বাংলা প্রতিনিধি

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলা বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপু রবিবার (৯ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বিগত ১৭ বছরে যতবার জিয়াউর রহমানের নাম নিয়েছি, ততবার আল্লাহর নাম নিলে জান্নাতে চলে যেতাম।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, “মনোনয়ন বিষয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের শেষ সময় পর্যন্ত লড়াই চালাবো এবং আজীবন জনগণের কল্যাণে কাজ করে যাবো।”

অ্যাড. টিপু সমালোচনা করে বলেন, যিনি সম্প্রতি মনোনয়ন পেয়েছেন, তিনি ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে মাঠে উপস্থিত ছিলেন না। তিনি মাত্র ১০ মিনিটের জন্যই মাঠে ছিলেন। রাজপথে যারা কাজ করেছেন, তাদের মধ্যে যোগ্য কাউকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য দলের প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান আমার বাবার মতো, খালেদা জিয়া আমার মায়ের মতো, তারেক রহমান আমার ভাই ও নেতা। তবে আজকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, সে জীবনে ৪৩ বারও তারেক রহমান ও খালেদা জিয়ার নাম বলেনি। এই মনোনয়নের কারণে আমার দুই কর্মী জিল্লু ও বাবু রক্তাক্ত জখম হয়েছেন এবং আমাদের নেতাকর্মীদের হুমকির মুখে পড়তে হয়েছে।”

সভায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শামীম সরকার, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন এবং ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here