বিগত ১৬ বছরে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে: মীর স্নিগ্ধ

0
190
বিএনপির মতবিনিময় সভায় মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ / ছবি : এই বাংলা প্রতিনিধি

নাটোর প্রতিনিধি :

নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, বিগত ১৬ বছরে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট সরকার দেশের মানুষকে নিপীড়ন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ সেই অসহনীয় অবস্থার থেকে মুক্তি পেয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্নিগ্ধ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। তার নেতৃত্বে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। জিয়াউর রহমানের আদর্শ বিএনপি নেতাকর্মীদের লালন করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, আন্দোলনের সময় বিএনপি আপোশ করেনি। গণভবনে ডেকে নিয়ে আপোশ করার চেষ্টা করা হয়েছিল, বাধ্য হয়ে তখন আত্মগোপনে থাকতে হয়েছিল। তিনি বলেন, “বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, আমার মা-ও সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে এসব হত্যার প্রতিশোধ নিতে হবে।”

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here